Posts

Showing posts from September, 2026

Bengali works | শেষ প্রহরের বৃষ্টি

Image
না- ঝরা সব ব্যথার দলা দূর আকাশের বুকে জমাট বেঁধে না জানি কোন অগ্নিবাণে ঢাকে তাকিয়ে থাকি বরিষ তরে তবুও কিসের টানে? তবুও কেন সুর কাটে হৃদ্- বেদন বীণার তানে? রক্ত ঝরে ফসিল স্মৃতির গোপন শিরা ছিঁড়ে? আসুক প্লাবন, ঘুণ ধরা এই হাসির মুখোশ ফেড়ে ঈশান কোণের নীল অভিমান ঝরুক অশ্রু ধারে দিক ধুয়ে সব না- বলা শোক- বেদনার অঙ্গারে চাই নাকো সুখ- হরষ শোভায় সাজানো উদ্যানে! সাধ করে তাই বুক পেতে নিই বজ্র- কোমল বাণে যা আছে তা থাকুক না ঐ মরণ সীমার পারে। ভয় করি না, সুধার পরশ আঁকড়ে হিয়ার 'পরে.... মেঘ যদি আজ আগলে রাখে, তবুও জীবন ভরে রইব বসে শেষ প্রহরের বৃষ্টি নামার তরে। © All Rights Reserved.